নেতানিয়াহুর শাসনে ইসরায়েল ‘বর্ণবাদী রাষ্ট্রে’ পরিণত হচ্ছে: সাবেক ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন, তার প্রশাসন দেশটির রাষ্ট্রীয় ভিত্তিকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিভনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য নির্দিষ্ট ভূখণ্ড, সবার জন্য সমান আইন এবং অস্ত্রের ওপর একক নিয়ন্ত্রণ থাকা অপরিহার্য। কিন্তু বর্তমান বাস্তবতায় ইসরায়েলের কোনো স্বীকৃত সীমানা নেই এবং সেখানে অভিন্ন আইনব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি ধর্মীয় আইন কার্যকর হচ্ছে।

লিভনি অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার সশস্ত্র সেটলার মিলিশিয়া গড়ে তোলা এবং অনির্দিষ্টকালের দখলদারত্বকে প্রশ্রয় দিয়ে রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে ফেলছে। তার ভাষ্য অনুযায়ী, এসব উগ্র সেটলার গোষ্ঠী এখন স্বাধীনভাবে সহিংসতা চালাচ্ছে, যা কার্যত রাষ্ট্রব্যবস্থাকে অকার্যকর করে তুলছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেটলারদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের প্রেক্ষাপটে লিভনির এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘বর্ণবৈষম্য’ বা অ্যাপার্থাইডের সঙ্গে তুলনা করছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিটিসেলেম জানিয়েছে, ইসরায়েল তার নিয়ন্ত্রণাধীন পুরো অঞ্চলে বর্ণবাদী শাসন চালাচ্ছে। একইভাবে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে পদ্ধতিগত নিপীড়ন ও বৈষম্যমূলক নীতি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরজুড়ে সেটলারদের সহিংসতা আরও বেড়েছে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনীর আরোপিত চলাচল সীমাবদ্ধতা ও চেকপয়েন্টকে কাজে লাগিয়ে বিভিন্ন ফিলিস্তিনি গ্রাম ও শহরে হামলা জোরদার করা হয়। এতে ঘরবাড়ি ও যানবাহনে আগুন দেওয়া এবং বাসিন্দাদের ওপর শারীরিক হামলার ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংস্থা ও চিকিৎসা সহায়তাকারী দলের তথ্য অনুযায়ী, রাস্তা বন্ধ থাকায় আহতদের কাছে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। জেনিন, নাবলুস ও সালফিত অঞ্চলের আশপাশের গ্রামগুলোতে সহিংসতার মাত্রা ছিল সবচেয়ে বেশি।

পরিসংখ্যান বলছে, চলতি বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্পদ ও জনপদের ওপর এক হাজারের বেশি হামলা হয়েছে। এর অনেকগুলোই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বা সুরক্ষার মধ্যে সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

লিভনি সতর্ক করে বলেন, 'রাষ্ট্রীয় মদতে পরিচালিত সহিংসতা এবং সমান্তরাল বিচারব্যবস্থা ইসরায়েলকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে দূরে সরিয়ে উগ্র ধর্মীয় ও বর্ণবাদী ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এই প্রবণতা দীর্ঘমেয়াদে দেশটির অস্তিত্বের জন্যও হুমকি হয়ে উঠতে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান