নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৬ আগস্ট, ২০২৬ ০০:৩৬:২২

ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, নেসকো (নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি) কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না। রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী হবে ফার্স্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি বা মেয়রের পদ বড় নয়। এই মাটিতেই আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আর কোন কন্ট্রাক্টর কোথায় কোথায় যাবে বলল, তাতে কিছু আসে যায় না।

এদিকে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের বিষয়টি নিয়ে রাজশাহীতে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। যদিও এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো প্রকাশ হয়নি।

অন্যদিকে দীর্ঘদিন ধরেই বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছে স্থানীয় বিভিন্ন সংগঠন। সম্প্রতি এ দাবিতে সভা-সমাবেশও হয়েছে। ফলে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের আলোচনাকে অনেকে বৃহত্তর আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখছেন।

রাজশাহীবাসীর উদ্বেগের পেছনে অতীতের কিছু ঘটনাও রয়েছে। সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় বগুড়ায় স্থাপনকে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। একই ধরনের আশঙ্কা থেকেই নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগের বিরোধিতা করছেন ব্যবসায়ী, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

তাদের দাবি, আঞ্চলিক ভারসাম্য ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকা উচিত। এমন প্রেক্ষাপটে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর প্রকাশ্য অবস্থান ইস্যুটিকে নতুন রাজনৈতিক গুরুত্ব দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে