জাতীয়
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে টিপরা মথা পার্টির যুব সংগঠন যুব টিপরা ফেডারেশন (ওয়াইটিএফ)। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের প্রতিবাদে শুক্রবার এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে: প্রধান উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, 'আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে। নির্বাচনের চালকে আসনে আপনারাই আছেন।' রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ইসির সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
খাদ্যে ভেজাল ও দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ
দেশের খাদ্যপণ্যে ভয়াবহ ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। খাদ্যদূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে জরুরি উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, ‘খাদ্যে বিভিন্ন দূষণের অস্তিত্ব সম্পর্কে আমরা জানি; এটাকে কীভাবে মোকাবিলা করা যায় সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। আমাদের সন্তান, বাবা-মা, আপনজন সবাই এর ভুক্তভোগী।
হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: রিজওয়ানা হাসান
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। রোববার (৩০ নভেম্বর) ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত আপডেট তথ্য অনুযায়ী, পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বেলা সোয়া ১২টা পর্যন্ত মোট ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ১৪ জন পুরুষ ভোটার এবং ১৪ হাজার ৯০৪ জন নারী ভোটার।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে তাকে তলব করা হয়।
যা জানা গেল খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত সংশ্লিষ্ট একটি সূত্র। জানা গেছে, তিনি মেডিসিন গ্রহণ করতে পারছেন, এবং তার অবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, 'খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলা যায়। তিনি ওষুধ নিচ্ছেন এবং আগের মতোই পর্যবেক্ষণে আছেন।'
হাদিকে গুলির ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'খালেদা জিয়ার ভবিষ্যৎ শারীরিক পরিস্থিতিই মূলত নির্ধারণ করবে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত।
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'খালেদা জিয়ার ভবিষ্যৎ শারীরিক পরিস্থিতিই মূলত নির্ধারণ করবে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত।
ঢাকায় আসছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাত্রা এখনো অনিশ্চিত
বিএনপি চেয়ারপারসন ও সাবভেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম জানাল কমিশন
বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংশ্লিষ্টতার শক্ত প্রমাণ পেয়েছে কমিশন।