জাতীয়
সন্ত্রাসীদের রুখতে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’
জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। একজন সাবেক সাংবাদিক হিসেবে নিজেকে ‘লজ্জিত’ বলেও উল্লেখ করেন তিনি। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই অনুভূতির কথা জানান শফিকুল আলম।
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেসসচিব
নির্বাচনের আগে নিজের নিরাপত্তা নিয়ে স্ত্রী, সন্তান ও ভাই-বোন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, পরিবারের সদস্যরা তাঁকে আরও সতর্ক হতে বলেছেন এবং তারা ভীত থাকলেও তিনি নিজে ভয় পাচ্ছেন না।
উপদেষ্টা পরিষদের সদস্যরা পদে থেকে ভোট করতে পারবেন না: ইসি সানাউল্লাহ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই বর্তমান পদে থেকে ভোটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এ তথ্য জানিয়েছে।
হাদির মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দূতাবাস-আন্তর্জাতিক সংস্থার শোক প্রকাশ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডিয়ান হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডস দূতাবাসসহ বিভিন্ন দূতাবাস ও হাইকমিশন। আলাদা আলাদা বিবৃতিতে দূতাবাসগুলো হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানায়। একই সঙ্গে তারা সহিংসতা ও রাজনৈতিক সহিংস ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির গুরুত্বের ওপর জোর দেয়।
সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে ধরে নিয়ে গেল ডিবি
জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার তাঁর বাসার সামনে থেকেই তাকে আটক করা হয়।
হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থায় এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক সদস্য।
হাদি’র মরদেহ হৃদ্রোগ ইনস্টিটিউটে, রাখা হবে হিমঘরে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেখানে হিমঘরে মরদেহটি রাখা হবে। এর আগে আজ শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিভিন্ন কমিটি ও দায়িত্ব থেকে ইবির বিএনপিপন্থী ৩ শিক্ষকের পদত্যাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন কমিটি ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী তিনজন সিনিয়র অধ্যাপক। রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক তিনটি পদত্যাগপত্রে মোট ৬টি দায়িত্ব থেকে পদত্যাগ করেন এই তিন শিক্ষক।
হামলাকারীদের ভারত পলায়নের তথ্য নেই: ডিএমপি
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
হাদি’র জানাজার সময় পরিবর্তন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।