নির্বাচন কমিশন (ইসি) আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই বিষয়টি নিয়ে পৃথক তিনটি চিঠি জারি করা হয়েছে।
চট্টগ্রাম-৪ আসনের জন্য ইসির চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ আসলাম চৌধুরী ওই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। তবে আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬-এর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না।
চট্টগ্রাম-২ আসনের জন্য দেওয়া চিঠিতে সরোয়ার আলমগীরের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত জানানো হয়েছে। আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬-এর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল স্থগিত থাকবে।
শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনী ফলাফলও আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬-এর চূড়ান্ত আদেশের ওপর নির্ভরশীল হবে বলে ইসি জানিয়েছে।
চিঠিগুলোতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।