স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ দেশ-জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে। এটা জনগণের সরকার। একাহ্নে ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ এখন থেকে আইনের গতিতেই চলবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী রেজিমের বেশকিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার এখন থেকে চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চাচ্ছে। এখন থেকে কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না, এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।’
রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিন্তা করতে বলা হয়েছে।’