নাসিরনগরে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে গ্রামবাসী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্রামে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্রামের রহমত আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রহমত আলীসহ পরিবারের সবাই মাঠে ধান নিয়ে ব্যস্ত ছিলেন। এমন সময় খবর আসে—বাড়িতে আগুন লেগেছে। ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শী উসমান গনি বলেন, “রহমত আলীর পাশের বাড়ি আমাদের। হঠাৎ আগুন দেখতে পাই। পরে সবাই মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের গ্রামে গাড়ি আসে না। রাস্তা নেই, যোগাযোগের কোনো মাধ্যমও নেই। তাই কেউ ফায়ার সার্ভিসকে কল দেয়নি।’”

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ঘরের মালিক রহমত আলী বলেন, “ঘরের ভিতরে ফ্রিজ, টিভি, কাপড়চোপড়সহ সব আসবাবপত্র পুড়ে গেছে। তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।”

এ বিষয়ে নাসিরনগর উপজেলা ফায়ার ফাইটার মনিরুজ্জামান দিপু বলেন, “আমাদেরকে কেউ আগুনের বিষয়ে জানায়নি। খবর পেলে অবশ্যই আমরা ঘটনাস্থলে যেতাম।”

সদ্য সংবাদ/ তোফাজ্জল মিয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০