নারী ইস্যুতে জামায়াত নেতা বহিষ্কার

সদ্য সংবাদ ডেস্ক
৬ আগস্ট, ২০২৬ ২৩:৪৮:৩৪
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দিনগত রাত আনুমানিক ২টার দিকে চুনারুঘাট উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী জামায়াতকর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় দেখতে পেয়ে নুরুল ইসলাম সাজলকে আটক করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। পরবর্তীতে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া ও সাজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় ছাড়িয়ে নেন।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, রাতে আমার স্ত্রীর সঙ্গে জামায়াত নেতা সাজলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আমি প্রতিবেশীদের ডাক দেই। পরে স্থানীয়রা এসে তাকে আটক করে। তবে পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয়।

চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নুরুল ইসলাম সাজলের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চুনারুঘাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জামায়াত নেতার বিরুদ্ধে নারী ঘটিত অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে