আইএমডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক দর্শকদের অনুসন্ধান ও আগ্রহের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্রায় ২৫ কোটি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে র্যাংকিং নির্ধারণ করা হয়।
আইএমডিবির তালিকায় পাঁচটি ভাষার মোট ২০টি সিনেমা স্থান পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হিন্দি ভাষার সিনেমা। তালিকার দ্বিতীয় স্থানে আছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট: ১’। তৃতীয় স্থানে রয়েছে থালাপতি বিজয় অভিনীত ‘জানানায়াগান’। চতুর্থ স্থানে প্রভাসের ‘স্পিরিট’, আর পঞ্চম স্থানে ইয়াশ অভিনীত ‘টক্সিক’।
জানা গেছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। অভিষেক বচ্চন থাকবেন ছবির প্রধান খলনায়ক চরিত্রে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরশাদ ওয়ারসিকেও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।