মেঘনা আলম লিখেন, 'নির্বাচিত হলে সংসদে প্রথম দিন আমার মাথায় থাকবে মিস বাংলাদেশের মুকুট এবং ব্যাগে রাখবো শহীদ ওসমান হাদির কবরের মাটি।
ঢাকা-৮ আসনকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মেঘনা।
এছাড়া মেঘনা আলম এই এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলবেন যাতে মানুষ নিরাপদে হাঁটাচলা ও সাইকেল ব্যবহার করতে পারে। পাশাপাশি, স্থানীয়দের পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।