মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন হবে: স্থানীয় সরকার মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০

রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রাঙ্গণে মঙ্গলবার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে ক্লাবের স্থায়ী সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খেলাধুলা তাঁর হৃদয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন। তিনি দেশবাসীকে বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, নতুন সূর্যোদয়ের মতো ক্রীড়াঙ্গনকে আলোকিত করার সময় এসেছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। খেলোয়াড়রা যাতে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতির বক্তব্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. বরকত উল্লাহ বুলু বলেন, ক্লাবকে রাজনীতিমুক্ত রেখে মেধাবী খেলোয়াড়দের জন্য সুযোগ বাড়ানো হবে এবং ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মেধা ও দক্ষতাসম্পন্ন খেলোয়াড়দের যথাযথ মূল্যায়নের জন্য সরকার কাজ করছে। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করা হবে।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু