মধ্যপ্রাচ্যের পথে মার্কিন পারমাণবিক রণতরি ‘বুশ’, ইরানের সামনে বড় সংকট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করতে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে রণতরিটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।

নিরাপত্তার স্বার্থে রণতরিটির চূড়ান্ত গন্তব্য গোপন রাখা হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এটি ইরান উপকূল সংলগ্ন এলাকায় অবস্থানরত মার্কিন নৌবহরে যোগ দিতে পারে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আরও সুসংহত হবে বলে ধারণা করা হচ্ছে।

রণতরিটি বন্দর ত্যাগের সময় নাবিকদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও বিষণ্নতার ছাপ দেখা যায়। সাধারণত এমন মোতায়েন ছয় মাসের জন্য নির্ধারিত থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা আট মাস বা তারও বেশি সময় দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডেপুটি ফ্লিট ফোর্সেস কমান্ডার ভাইস অ্যাডমিরাল জন গাম্বলটন নাবিকদের উদ্দেশ্যে বলেন, অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করে, তবে সবাইকে একে অপরের প্রতি যত্নশীল থাকতে হবে। অন্যদিকে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ-১০-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অ্যালেক্সিস ওয়াকার জানান, বিশ্বের যেখানেই প্রয়োজন হবে, সেখানেই মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সহায়তাই এই মোতায়েনের অন্যতম উদ্দেশ্য।

এদিকে, ইতোমধ্যে অঞ্চলে অবস্থানরত আরেক মার্কিন রণতরি 'ইউএসএস জেরাল্ড আর.ফোর্ড' এর মোতায়েন সময়সীমা বাড়িয়ে ১১ মাস করা হতে পারে। ভিয়েতনাম যুদ্ধের পর এটি মার্কিন নৌবাহিনীর দীর্ঘতম সমুদ্র অবস্থানের রেকর্ড গড়তে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রণতরিটি টানা ২৮০ দিন সমুদ্রে রয়েছে।

‘বুশ’ রণতরির সঙ্গে রয়েছে অত্যাধুনিক স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ‘জলি রজার্স’ ও ‘রামপেজার্স’সহ একাধিক যুদ্ধজাহাজ। পেন্টাগন এই অভিযানকে ‘অপারেশন এপিক ফিউরি’ হিসেবে আখ্যায়িত করেছে, যার লক্ষ্য ইরানে চলমান বিমান হামলায় সরাসরি সহায়তা প্রদান।

সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল ও বিস্তৃত করে তুলতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান