মার্কিন সেনাদের রুখতে ১০ লাখের বেশি ইরানের যোদ্ধা প্রস্তুত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরান জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাদের মোকাবিলায় ১০ লাখের বেশি যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ঘনিষ্ঠ আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেশটির উচ্চপদস্থ একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।  

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আক্রমণ নিয়ে জল্পনা বাড়ার সঙ্গে সঙ্গে ইরানি যোদ্ধাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ওই সামরিক সূত্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নিজ ভূখণ্ডে মার্কিন বাহিনীর জন্য একটি ‘ঐতিহাসিক জাহান্নাম’ তৈরি করতে প্রস্তুত রয়েছে ইরানি যোদ্ধারা।

সূত্রটি আরও জানিয়েছে, ১০ লাখের বেশি যোদ্ধা সংগঠিত করার পাশাপাশি হাজার হাজার তরুণ বাসিজ বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস এবং নিয়মিত সেনাবাহিনীর সদর দপ্তরে যুদ্ধের জন্য আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই অংশগ্রহণকে সম্ভাব্য সংঘাতে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান।  

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করে ওই সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র আত্মঘাতী কৌশলের মাধ্যমে প্রণালি খুলতে চাইলে ইরান তা মোকাবিলায় প্রস্তুত এবং প্রয়োজনে হরমুজ বন্ধ রাখার সক্ষমতা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সময়ের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলায় দেশটির সামরিক ও বেসামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের সংখ্যাও বেড়েছে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান