লোডশেডিং-ভূতুড়ে বিলের প্রতিবাদে রংপুরে ১১ দলের স্মারকলিপি

সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ০০:৩৯:৩৭

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার রংপুরের জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় এসব সংকট দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান ১১ দলীয় ঐক্যের নেতারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসে ঘেরাও করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় তারা গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সরকারের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। 

সেখানে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের রংপুর মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মাহবুব, লেবার পার্টির নেতা শামসুদ্দীন রাজা প্রমুখ।

এসময় তারা বলেন, সরকারের দায়িত্বশীলতার অভাবেই গ্যাস নাই, পানি নাই। ভয়াবহ লোডশেডিং। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ভূতুড়ে বিল আদায় করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশচুম্বী। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। অবিলম্বে এসব বিষয়ে সমাধান করে জনগণকে স্বস্তি দেওয়ার দাবি জানান তারা। তা না হলে দেশের জনগণ চিন্তা করবেন আপনাদের ক্ষমতায় রাখবে কিনা। 

পরে, মহানগর জামায়াত আমির এটিএম আজম খানের নেতৃত্বে ১১ দলের একটি প্রতিনিধি দল ডিসির কার্যালয়ে যান। সেখানে ডিসি মোহাম্মদ রুহুল আমিনের কাছে স্মারকলিপি তুলে দেন। 

এ ব্যাপারে ডিসি মোহাম্মদ রুহুল আমিন জানান, ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে