কুবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
‎বুধবার (১৪ মে) বিকালে উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের নেতারা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
‎এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ও সাইদুল ইসলাম শাওন সহ অন্যান্য নেতা-কর্মীরা।
‎কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষা নিজ ক্যাম্পাস থেকে একজন ভিসি পাওয়া, সেই স্বপ্ন পূরণ হয়েছে। তার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে।'

তিনি আরও বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রত্যাশা উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, স্টেকহোলডারদের নিয়ে একটি উন্নতমানের বিশ্ববিদ্যালয় গঠনে এবং কার্যকরী ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের যেকোনো সুযোগ সুবিধা কিংবা রিসার্চ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নির্মাণে ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্য সকল দল, মত, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকদেরকে নিয়ে সুন্দর একটি ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে