কুবির বিভিন্ন সংকট নিরসনে ১২ দফা দাবিতে জাতীয় ছাত্রশক্তির স্মারকলিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রার উন্নয়ন, ক্যাম্পাসের বিদ্যমান সংকট ও জরুরি প্রয়োজনীয়তার সমাধান, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি লাঘবের লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আকারে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাস এলাকায় খাবারের মানোন্নয়ন ও মূল্য নিয়ন্ত্রণ, পরিবহন খাতে চালকসংকট নিরসন, ক্যাম্পাসসংলগ্ন মেসের ভাড়া নিয়ন্ত্রণ, ছাত্রকল্যাণ তহবিল সক্রিয়করণ, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, জিমনেশিয়ামের উন্নয়ন, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হলে সিট বণ্টনের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ক্যাম্পাসসংলগ্ন বিনোদনকেন্দ্রগুলোর শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং ওয়াইম্যাক্স বা স্টারলিংক সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।

জাতীয় ছাত্রশক্তির অন্যতম সংগঠক নাঈম ভূঁইয়া বলেন, “জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সবসময় তাদের পক্ষে কথা বলবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। আমরা আশা করি, মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দাবিগুলো গুরুত্বের সঙ্গে আমলে নেবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন