কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, ইসলামী ব্যাংকের নতুন নির্দেশনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে। ব্যাংকের মানবসম্পদ নীতিমালার আলোকে জারি করা এক সার্কুলারে রাজনৈতিক কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জারি করা ওই সার্কুলারে বলা হয়, কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। পাশাপাশি দেশে বা বিদেশে কোনো জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে পারবেন না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগের সুযোগ তাদের থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মচারীরা কোনো রাজনৈতিক মতাদর্শের প্রচার-প্রচারণা চালাতে পারবেন না এবং এমন কোনো রাজনৈতিক বিতর্ক বা দলীয় কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও নিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

ব্যাংক কর্তৃপক্ষ স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার ও প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ থেকে দূরে থাকার ওপরও গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে জনসমক্ষে রাজনৈতিক মতামত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ থেকেও কর্মচারীদের বিরত থাকতে বলা হয়েছে।

সার্কুলারে অফিস শৃঙ্খলা সংক্রান্ত কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কর্মঘণ্টায় অফিস ত্যাগ না করা, বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টারে সময়, কারণ ও স্বাক্ষর লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে মানবসম্পদ নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ নির্দেশনা দ্রুত সব কর্মকর্তা-কর্মচারীর কাছে পৌঁছে দিতে শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি নির্দেশনা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে তা মানবসম্পদ বিভাগকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে