কোকোলা ওয়েফারে শিশুর আলসারের ঝুঁকি! আদালতে স্বীকারোক্তি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
‘কোকোলা দি রিয়েল ওয়েফার’-এ ভেজাল মেশানোর অভিযোগ স্বীকার করেছে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শুক্কুর মিয়া তিন লাখ টাকা জরিমানা দিয়ে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

সোমবার ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) নুসরাত সাহারা বীথি এ আদেশ দেন।

জনস্বাস্থ্য পরীক্ষাগারের জনস্বাস্থ্য বিশ্লেষক ইলিয়াস জাহেদী জানান, পণ্যটির অম্লতা ও এসিডে অদ্রবণীয় ছাইয়ের পরিমাণ নির্ধারিত মানের বাইরে পাওয়া গেছে। এতে ধারণা করা যায়, পণ্যটি নিম্নমানের উপাদান দিয়ে তৈরি অথবা নষ্ট হয়ে গেছে। এছাড়া এতে ময়লা বা বালিজাতীয় উপাদান মিশ্রণের প্রমাণ পাওয়া গেছে, যা উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার ত্রুটির ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, এই ধরনের খাবার শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এতে পরিপাকতন্ত্রে জ্বালা সৃষ্টি হতে পারে এবং দীর্ঘমেয়াদে অন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নিয়মিত খেলে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকিও বাড়তে পারে।

কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের উৎপাদিত ‘কোকোলা দি রিয়েল ওয়েফার’ জনস্বাস্থ্য পরীক্ষাগারে নিম্নমানের প্রমাণিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মোহাং কামরুল হাসান মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর মামলা দায়েরের পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে বাজার থেকে ভেজাল ওয়েফার তুলে নেওয়ার শর্তে জামিন পান সংশ্লিষ্টরা।

পরবর্তীতে বাজার থেকে পণ্য প্রত্যাহারের প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয় এবং ভেজাল উৎপাদনের বিষয়টি স্বীকার করা হলে আদালত জরিমানার আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, তিন লাখ টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভেজাল উৎপাদন থেকে বিরত থাকার শর্তে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মোহাং কামরুল হাসান বলেন, পণ্যটির ভৌত ও রাসায়নিক উভয় পরীক্ষায় নিম্নমানের প্রমাণ পাওয়া গেছে। একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কাছ থেকে এমন পণ্য পাওয়া দুঃখজনক। তিনি জানান, আদালতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অজ্ঞতার কারণে নিম্নমানের ওয়েফার বাজারজাত করার কথা স্বীকার করা হয়েছে, যা শিশু খাদ্যের ক্ষেত্রে উদ্বেগজনক।

এ বিষয়ে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের ম্যানেজার জুলফিকার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তাঁর জানা নেই। পরে তাৎক্ষণিক মন্তব্য চাইলে তিনি বিরক্তি প্রকাশ করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। সূত্র: বার্তা২৪

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু