খুলনা-বরিশাল-রাজশাহীকে আ. লীগ বিদেশের মতো করে ফেলেছে : রুমিন ফারহানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
খুলনা, বরিশাল ও রাজশাহীকে আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিন-এর সঙ্গে এক টকশোতে তিনি এ মন্তব্য করেন।

আলোচনায় রুমিন ফারহানা বলেন, তিনি খুলনায় গিয়েছেন এবং একাধিকবার বরিশাল ও রাজশাহী সফর করেছেন। সেখানে গিয়ে তাঁর কাছে মনে হয়েছে, আওয়ামী লীগ এই শহরগুলোকে বিদেশের মতো করে ফেলেছে। তাঁর ভাষায়, শহরগুলো দেখার মতো হলেও নিজের দরিদ্র এলাকায় গেলে সাধারণ মানুষের দুরবস্থার কথা ভেবে তাঁর কষ্ট লাগে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার একটি সংসদীয় আসন থেকে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিকূল পরিবেশের মধ্যেও সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে দল থেকে বহিষ্কার করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা