খালেদা জিয়ার মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক বিবৃতিতে শোক প্রকাশের বিষয়টি জানানো হয়।

শোক বার্তায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'বাংলাদেশের সাবেক ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারালো। স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনসাধারণের কাছ থেকে 'আপোসহীন দেশনেত্রী' উপাধি লাভ করা বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের এক কিংবদন্তির প্রস্থান। এই শূন্যতা কোনো দিন পূরণ হবার নয়।'

উপাচার্য আরও বলেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে হয়ে উঠেন কোটি কোটি মানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া স্বপ্নে আকাঙ্ক্ষায় উদার, গণতান্ত্রিক চেতনা লালন করেছেন। রাজনীতির পথ চলায় তিনি দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ে অবিচল ছিলেন। তিনি ছিলেন ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে অনন্য প্রেরণার উৎস। স্বভাবে আচরণে পরিমিত পরিশীলিত ও স্নিগ্ধ সহনশীল বেগম খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থরক্ষায় সাহসী ও সোচ্চার থেকেছেন। তাঁর শারীরিক প্রস্থান হলেও বেগম খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে। এদেশের রাজনীতির ইতিহাসে তিনি বরাবরই প্রাসঙ্গিক হিসেবে আবির্ভূত হবেন।'
 
২০২৪-এ গণ-অভ্যুত্থান পরবর্তী জাতির উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে উপাচার্য বলেন, 'গণতন্ত্রের ধ্বংস্তুপের মধ্য থেকে নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশের।'
 
খালেদা জিয়া ধ্বংস নয়, প্রতিশোধ নয়; বরং ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে সহনশীল ও পরিমিত দৃঢ় এক ঐক্যের বার্তা দিয়ে গেছেন বলে উল্লেখ করেন উপাচার্য।

এছাড়া, তাঁর শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ইরানের পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল