খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারী সমর্থকদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আলাদা জোন বা বিশেষ ব্লকের ব্যবস্থা করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে নারীরা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে তাদের প্রিয় নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে পারবেন।

ঘোষণা অনুযায়ী, বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে কয়েকটি জরুরি নির্দেশনাও জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ, ঝোলা বা পোঁটলা বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে জানাজা শুরুর অন্তত এক ঘণ্টা আগে উপস্থিত হয়ে নির্ধারিত স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী দলও মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাগম নিয়ন্ত্রণ ও সবার জানাজায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে ট্রাফিক ও জননিরাপত্তার সব দিক পর্যালোচনা করা হয়েছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে আগামীকাল ঢাকামুখী কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এর আগে গত ২৩ নভেম্বর তাকে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন। এর মধ্যে ছিল লিভার ও কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং সংক্রমণজনিত বিভিন্ন সমস্যা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি