খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় জাকসুর বিবৃতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছেন। সম্প্রতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ ও সুস্থতা কামনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

শনিবার (২৯ নভেম্বর) জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া গণতন্ত্রের এক মূর্তপ্রতীক। তিনি সুস্থ থাকাকালীন ভারতীয় আগ্রাসন, গুম-খুন-ক্রসফায়ার ও বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সদা প্রতিবাদী ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী সরকারের সময়ে আলেম-ওলামাদের ওপর নির্বিচার নির্যাতন ও হত্যার বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন। রাজনীতিতে মতভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গঠনে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশের সার্বভৌমত্ব, আধিপত্যবাদবিরোধী চেতনা এবং রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকসু খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান