কেন ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্র?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
স্বল্পমেয়াদে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২০ মার্চ) দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, 'এই অনুমতি শুধুমাত্র ইতিমধ্যে জাহাজে বোঝাই থাকা ইরান উৎপাদিত অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রযোজ্য। এটি আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।'

বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তেলের সরবরাহে বিঘ্ন মোকাবিলার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও এটি মার্কিন নীতিতে বিরল পরিবর্তন, তবুও সরাসরি বাজার মূল্যে বড় প্রভাব ফেলবে না। বরং ইরানকে অর্থ উপার্জনের মাধ্যমে আরও তহবিল গঠনের সুযোগ দিতে পারে।

বেসেন্টে জানায়, এই অনুমোদনের ফলে ভারত, জাপান এবং মালয়েশিয়ার মতো দেশগুলো আরও সহজে তেল সংগ্রহ করতে পারবে। একই সঙ্গে চীনের মতো বড় ক্রেতাদেরও বাজার দর অনুযায়ী অর্থ পরিশোধ করতে বাধ্য হতে হবে। এর ফলে ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই তেলের বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইরান সরকারের কাছে যাওয়া কতটা নিয়ন্ত্রণযোগ্য হবে, তা নিশ্চিতভাবে বলা মুশকিল।

পরামর্শক প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন কমপ্লায়েন্স সার্ভিসেসের পরিচালক ডেভিড ট্যানেনবাম বলেন, 'সহজ কথায় বলতে গেলে, এটা একটা উদ্ভট পরিস্থিতি। আমরা ইরানকে তেল বিক্রির অনুমতি দিচ্ছি, যা পরবর্তীতে যুদ্ধে অর্থায়নের জন্য ব্যবহার হতে পারে।'

যুদ্ধের আগে, ইরান থেকে সরবরাহিত তেলের প্রধান ক্রেতা ছিল চীন। নিষেধাজ্ঞার কারণে তারা কম দামে তেল কিনত। নতুন সিদ্ধান্তের মাধ্যমে চীনকেও বাজার মূল্যে তেল কিনতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'দাম অপরিবর্তিত রাখতে যা যা করা প্রয়োজন, আমরা তাই করব।'

এর আগে, যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে এবং নিজেদের কাছে মজুদ থাকা লক্ষ লক্ষ ব্যারেল তেলও ছেড়ে দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, মার্কিন নীতিতে এই পরিবর্তন দীর্ঘমেয়াদে অভূতপূর্ব হলেও, বিশ্বের জ্বালানি বাজারে এর প্রভাব কেমন হবে তা এখনো অনিশ্চিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান