কড়াইল বস্তিতে তারেক রহমানের ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে বিষয়টিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়ন করার এখতিয়ার তাঁর নেই। এটি স্পষ্টভাবে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশন নিশ্চুপ। তাহলে কি প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে? তারেক রহমানের বেলায় এক নীতি, আর অন্যদের বেলায় আরেক নীতি—এটা মেনে নেওয়া যায় না।'

এ সময় তিনি বিএনপির ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিরও সমালোচনা করেন। বর্তমান নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করে বলেন, 'মিডিয়া দখল করা হয়েছে। অনেক মিডিয়া সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে।'

নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি। দীর্ঘ লড়াইয়ের পর এই প্রতীক অর্জন করেছি। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে বৈষম্য করেছে।'

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরুর কথা জানিয়ে তিনি বলেন, 'বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু হবে।'

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমার নির্বাচনী এজেন্ডায় ওসমান হাদির বিচার একটি গুরুত্বপূর্ণ দাবি। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।'

এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাঁর পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।

প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে