কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
A
Admin
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২০২৫-এ এক উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২০ জুলাই) আয়োজিত এ সম্মেলনে মুফতি রিয়াজ উদ্দিনকে সভাপতি ও হাফেজ হানজালাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বৃহত্তর ইসলামী জোট গঠনের সম্ভাবনা উজ্জ্বল। তাই আমরা ফতুল্লা থানার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে কমিটি গঠনের মাধ্যমে মাঠ সংগঠনকে শক্তিশালী করে তুলছি।”
তিনি আরও বলেন, “দেশের নির্বাচনব্যবস্থার ওপর গভীর ষড়যন্ত্র চলছে। এই অবস্থায় সবার দায়িত্ব, সজাগ থেকে সুষ্ঠু নির্বাচন আদায়ের সংগ্রামে অংশ নেওয়া। এ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের যুদ্ধ—ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে হলে প্রয়োজন সাহসী নেতৃত্ব। কাশীপুরবাসীর জন্য সেই নেতৃত্ব হতে পারেন মুফতি মনির কাশেমী।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাফিজুর রশীদ, মাওলানা এস. মোহাম্মদ ইবনে মাহফুজ, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মুফতি তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, মাওলানা সোহেল তাইফি, মাওলানা জমির উদ্দিন ফারুকী, মাওলানা শরিফুল ইসলাম এবং মাওলানা কামরুল হাসান দায়েমী প্রমুখ।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা
২২ অক্টোবর, ২০২৬
এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, খতিয়ে দেখছে পুলিশ
২২ অক্টোবর, ২০২৬
শেরপুরে ড্রামে নারীর লাশ, পরিচয় শনাক্ত করেছে পিবিআই
২২ অক্টোবর, ২০২৬
জামালপুরে পৌর এলাকায় রাস্তা যেন ‘মরণফাঁদ’
২২ অক্টোবর, ২০২৬
চীনে আন্তর্জাতিক কোল্ড চেইন এক্সপোতে নেতৃত্বে ঠাকুরগাঁওয়ের রবিন
২২ অক্টোবর, ২০২৬
-
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
-
বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন
-
পুরোনো ছবি পোস্ট করে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন
-
খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা
-
দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত
-
এনসিপি নেতা মুজাহিদের স্টোরিতে অস্ত্রসদৃশ বস্তু, খতিয়ে দেখছে পুলিশ
-
ইশরাকের বিরুদ্ধে জেলা পরিষদের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ, প্রশ্ন আপ্যায়ন বিল নিয়েও
-
মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
-
প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী
-
শেরপুরে ড্রামে নারীর লাশ, পরিচয় শনাক্ত করেছে পিবিআই