কাজাখস্তানকে হারিয়ে কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্বিতীয় জয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন(কাভা) মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত লড়াই করে শক্তিশালী কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ সেটের রুদ্ধশ্বাস এই জয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই প্রথম সেট ২০-২৫ ব্যবধানে হারায় বাংলাদেশ। তবে দুর্দান্ত প্রত্যাবর্তন করে দ্বিতীয় সেট ২৫-২১ এবং তৃতীয় সেট ২৫-২৩ ব্যবধানে জিতে ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ।

চতুর্থ সেটে আবারও ঘুরে দাঁড়ায় কাজাখস্তান। ২৫-২১ ব্যবধানে সেটটি জিতে ম্যাচকে গড়ায় নির্ধারণী পঞ্চম সেটে। সেখানে অসাধারণ আত্মবিশ্বাস, দৃঢ় মনোবল এবং নিখুঁত দলীয় সমন্বয়ের প্রদর্শনী করে ১৫-১২ ব্যবধানে সেট জিতে ৩-২ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।

ম্যাচের সেটভিত্তিক ফলাফল ছিল: ২০-২৫, ২৫-২১, ২৫-২৩, ২১-২৫ ও ১৫-১২।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) তত্ত্বাবধানে ২২ থেকে ২৯ জুলাই পর্যন্ত ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। ছয় জাতির এই টুর্নামেন্টে অংশ নিয়েছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ১৯ সদস্যের জাতীয় পুরুষ ভলিবল দল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

এটি ছিল টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তবে কাজাখস্তানের বিপক্ষে এই জয় দলটির আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিল।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রত্যাশা, এই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পরবর্তী ম্যাচগুলোতেও জাতীয় দল ইতিবাচক পারফরম্যান্স উপহার দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভলিবলকে আরও সমৃদ্ধ করবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি