কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১৪, গুরুতর ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানেরপেছনে বাসের ধাক্কায় ১৪জন আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের মস্তান নগর এলাকায় ঢাকামুখী লেনে এদুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আহতরা হলেন- এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫) ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), ওমর আলী (৬০) কফিল উদ্দিন (৭০), জাহানারা (৪১), হালিম (৪৫), এবং সাহেব আলী (৪৮)। তারা সকলে কুমিল্লা জেলার তিতাস এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তান নগরে ফারদিন পাম্পে জ্বালানি তেলের জন্য লম্বা লাইনের কারনে যানবাহনের ধীর গতি শুরু হয়, এসময় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়, এসময় বাসের ৩৭ জন যাত্রীর মধ্যে ১৪ জন যাত্রী আহত হন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ফটিকছড়ি দরবার শরীফ থেকে কুমিল্লার গৌরীপুর যাওয়ার পথে মস্তাননগর এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা লেগে এদুর্ঘটনা ঘটে। আমরা এসে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারনা করছি চালকের চোখে ঘুমের কারনে এদুর্ঘটনা ঘটতে পারে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভীর হাসান বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আমা হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরন করি। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী