জুলাই আন্দোলনে কেন চুপ ছিলেন, জানালেন ডা. আবদুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কোনো সামর্থ্য তাঁর ছিল না বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। একান্ত সাক্ষাৎকারে তিনি নিজেকে একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকারে ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যাকাণ্ডের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসিকভাবে স্বাভাবিক ও দৃঢ় ছিলেন। তাঁর ভাষ্য, চিকিৎসকের নৈতিক দায়িত্বের কারণে রোগীর ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ করা সমীচীন নয়। তবে এটুকু বলা যায়, সে সময় শেখ হাসিনা মানসিকভাবে দৃঢ় ছিলেন।

ছাত্র-জনতার ওপর সহিংসতার সময় তিনি কেন নীরব ছিলেন—এমন প্রশ্নের জবাবে ডা. আবদুল্লাহ বলেন, চুপ থাকা ছাড়া তাঁর কিছু করার সামর্থ্য ছিল না। তিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না এবং কোনো নির্বাহী পদেও দায়িত্ব পালন করেননি। তাই ব্যক্তিগতভাবে তাঁর কিছু করার সুযোগ ছিল না। তবে একজন মানুষ হিসেবে মানুষের কষ্ট তাঁকে ব্যথিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আন্দোলনের সময় তৎকালীন সরকারপ্রধানের সঙ্গে সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এসব ছিল রাজনৈতিক ও কৌশলগত আলোচনা। তিনি কখনো ওই বৈঠকে অংশ নেননি কিংবা কোনো ধরনের হস্তক্ষেপও করেননি। তাঁর দায়িত্ব ছিল কেবল শেখ হাসিনার চিকিৎসাসেবা দেওয়া এবং তিনি সেই দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন।

সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তাঁর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল এবং বেতন-ভাতা ফেরতের নির্দেশ দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন ডা. এ বি এম আবদুল্লাহ। তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত অন্যায় এবং তাঁর প্রতি চরম অবিচার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি