জকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করল ছাত্রদলের বিদ্রোহী প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র তুলেছিলেন ছাত্রদলের কয়েকজন বিদ্রোহী প্রার্থী। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ‘জাগ্রত জবিয়ান’ নামে ঘোষিত তাদের বিদ্রোহী প্যানেলও প্রত্যাহার করে ছাত্রদল সমর্থিত মূল প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-কে পূর্ণ সমর্থন জানান তাঁরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র তুলেছিলেন ছাত্রদলের কয়েকজন বিদ্রোহী প্রার্থী। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ‘জাগ্রত জবিয়ান’ নামে ঘোষিত তাদের বিদ্রোহী প্যানেলও প্রত্যাহার করে ছাত্রদল সমর্থিত মূল প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’-কে পূর্ণ সমর্থন জানান তাঁরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত ছাত্রদলের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আইন বিভাগের শিক্ষার্থী ও বিদ্রোহী প্রার্থীদের একজন রফিক বলেন, “আমি দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি। দল যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি সম্মান জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দল যে প্যানেল দিয়েছে, আমি সেটাকেই সমর্থন জানাই এবং তাদের সঙ্গেই থাকব।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা যে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করেছি, তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হবে। শিক্ষার মান উন্নয়নে আমাদের প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু করতে চাই, আর সেই লক্ষ্যেই আমাদের প্রতিনিধিদের নির্বাচন করেছি।”

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে প্রাধান্য দিয়ে এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ক্যাম্পাসের পরিচিত ও যোগ্যদের নিয়ে প্যানেল গঠন করেছি। আমাদের দলে অনেক ত্যাগী নেতাকর্মী আছেন, কিন্তু কেন্দ্রীয় সংসদে সীমিত সংখ্যক পদ থাকার কারণে সবাইকে মূল্যায়ন করা সম্ভব হয়নি। আমরা আশা করি, ভবিষ্যৎ জকসু নির্বাচনে তাদের মূল্যায়ন করা যাবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন