জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও সাম্প্রতিক ভূমিকম্পজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় শীতকালীন ছুটি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো। একই সঙ্গে পরবর্তীতে ছুটি প্রদান করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারিত ছিল।