জাতীয় স্বার্থে আপস নয়, ‘পাই পাই’ করে বুঝে নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
প্রতিবেশীসহ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ ‘পাই পাই করে’ বুঝে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টেকনোক্র্যাট কোটায় নিয়োগ এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ওঠা সমালোচনার জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নিজের ইচ্ছায় বা জোর করে মন্ত্রী হননি। নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের অভিযোগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যারা এ অভিযোগ তুলছেন তারা চাইলে আবারও ভোট গণনা করে হিসাব মিলিয়ে দেখতে পারেন। অতীতে বিএনপির পক্ষ থেকে তার পদত্যাগ দাবি করা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়।

ড. খলিলুর রহমান জানান, সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানর পররাষ্ট্রনীতিতে ফিরে যেতে চায়, যেখানে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।

রোহিঙ্গা সংকট নিরসনে নজরদারি জোরদারের ঘোষণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করা হবে। দ্রুত ও টেকসই সমাধানের লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষা করাই বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান