জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রায় ১৭৫ থেকে ২০০ জন নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
 
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।
 
ইসি সচিব বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ও পরে বিভিন্ন ধাপে ইইউর পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবে। এ কার্যক্রমে নির্বাচন কমিশন সার্বিক সহায়তা প্রদান করবে।
 
তিনি আরও বলেন, “এই ত্রিপক্ষীয় চুক্তির আলোকে ইউরোপীয় ইউনিয়ন একটি ডেলিগেশন পাঠাবে। চুক্তির শর্ত অনুযায়ী তাদের প্রয়োজনীয় সহযোগিতা আমরা নিশ্চিত করব। তবে কিছু ক্ষেত্রে স্থানীয় প্রোটোকল মেনে চলার বিষয়টি ইইউ পর্যবেক্ষকদের অনুরোধ করা হয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কাজ করার সময় স্থানীয় প্রোটোকল অনুসরণ করতে হবে।'
 
আখতার আহমেদ জানান, গত ১৫ ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হলেও এর চূড়ান্ত অনুমোদন এসেছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস থেকে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অনুমোদনের বার্তা বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার