জাপান গার্ডেন সিটিতে ফিরল বিদ্যুৎ সরবরাহ, স্বস্তিতে বাসিন্দারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

রাজধানীর আদাবরের জাপান গার্ডেন সিটিতে কয়েকদিনের বিদ্যুবিভ্রাটের মূল কারণ ছিল আবাসনটির নিজস্ব ৩৩/১১ কেভি উপকেন্দ্রের কারিগরি ত্রুটি। প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে পুরো আবাসনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

শনিবার (১১ জুলাই) এক বার্তায় ডিপিডিসি জানায়, গ্রাহক প্রান্তের ট্রান্সফর্মার ও ১১ কেভি বাসবারে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল।

ডিপিডিসি জানায়, জাপান গার্ডেন সিটি একটি ৩৩ কেভি ভোল্টেজের আবাসিক গ্রাহক। আবাসনটির নিজস্ব উপকেন্দ্রের ট্রান্সফর্মার, বাসবার, সার্কিট ব্রেকার ও অভ্যন্তরীণ বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কর্তৃপক্ষের।

গত ৭ জুলাই রাত ৩টা ৩১ মিনিটে আবাসনটির নিজস্ব উপকেন্দ্রে ১১ কেভি ইনকামিং ব্রেকারে ত্রুটি দেখা দিলে ফিডার ট্রিপ করে। পরে যৌথ পরিদর্শনে ১১ কেভি বাসবারে অতিরিক্ত কার্বন ও আর্দ্রতা এবং একটি ট্রান্সফর্মারে ত্রুটি শনাক্ত করা হয়।

ডিপিডিসি জানায়, ত্রুটি মেরামতের পর ৯ জুলাই রাত ১১টার দিকে ৩৩/১১ কেভি ট্রান্সফর্মার চালু করা হয়। এরপর অধিকাংশ ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও একটি ১১ কেভি ফিডারে অভ্যন্তরীণ সমস্যার কারণে কয়েকটি ভবনে সংযোগ দিতে সময় লাগে

শেষ পর্যন্ত শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ২ মিনিটে জাপান গার্ডেন সিটির সব ভবনে বিদ্যুসরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা হয়।

ডিপিডিসি আরও জানায়, গ্রাহক প্রান্তে ৩৩ কেভি প্রটেকশন সিস্টেম না থাকায় বড় ধরনের ত্রুটি বিদ্যুৎ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে নিজস্ব উপকেন্দ্র ও যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি