জামালপুর সদর উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক বছরের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে আরাফাত হোসেন শাকিলকে আহ্বায়ক এবং সাখাওয়াত হোসেন জনিকে সদস্য সচিব করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম এবং সদস্য সচিব ডা.মোশাররফ হোসেন স্বাক্ষর করেন।
অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান রিপন, আল-আমিন হোসেন ও খান জাহান আলী সুমন।
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন তাজুল ইসলাম, রেজাউল ইসলাম, মো রৌশনুজ্জামান উজ্জ্বল, আবুল কালাম, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম আলামিন, মোঃ সবুজ মিয়া ও মোঃ শাহীন মিয়া।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মুফতি রাকিবুল ইসলামকে। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মো. মেহেদী হাসান রাব্বী, মো. হুজাইফা জামিল, ফারহানা জেসমিন, সাব্বির আহাম্মেদ, মোঃ শাহ আলম, মোঃ লিটন রাজ, মোঃমনিরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, মোঃ বিজয় খান, মোঃ ময়না মিয়া, মোঃ সোহেল ও আনোয়ার হোসেন জনি।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজুল ইসলাম, কিশোর আহমেদ রাজু, সামিউল ইসলাম ও মোঃখোকন মিয়া। কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে মোঃ শাকিল হোসেন কে।
এছাড়াও মুল কমিটিতে স্থান পেয়েছে আরও ১৫ জন এনসিপি'র নেতাকর্মী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করবে।।