জাবিতে অযৌক্তিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ সেশনে অযৌক্তিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি করার প্রতিবাদে “নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর” অবস্থান কর্মসূচি পালন করে। বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সংগঠক সজীব আহমেদ জেনিচের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ সেশনে অযৌক্তিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি করার প্রতিবাদে “নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর” অবস্থান কর্মসূচি পালন করে। বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সংগঠক সজীব আহমেদ জেনিচের সঞ্চালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে “নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর” ব্যানারে একদল শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন।

সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহেজাবিন প্রিয়ন্তি বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্র করে এক ধরনের ভর্তিবাণিজ্য হয়। যেখানে একসময় তিন–চারশ টাকা ভর্তি পরীক্ষার ফি ছিল, সেখানে এখন প্রতি বছর তা বাড়তে বাড়তে আজ এক হাজার টাকায় পৌঁছেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে প্রতি ইউনিটে এক হাজার টাকা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে—এটা কোনোভাবেই ন্যায্য নয়।”

তিনি আরও বলেন, “আমার পাঁচ–ছয় বছরের বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি—আমার অনেক বন্ধু আছে, যাদের বাবা কৃষক অথবা শ্রমিক। তারা হয়তো সকালের নাস্তা বাদ দিয়ে দুপুরে খায় কিছু টাকা বাঁচানোর জন্য। সেই বাস্তবতায় যখন দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষকরা ভর্তি বাণিজ্য করেন, তখন তা আমাদের কাছে অত্যন্ত নির্মম লাগে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই—বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অবিলম্বে আবেদন ফি কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা, যাতে তা দেশের সব মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সাধ্যের মধ্যে থাকে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন