জাবিতে নাট্যজন সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
রবীন্দ্রোত্তরকালের বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস আজ।

বুধবার (১৪ জানুয়ারি) তার প্রয়াণ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীনের প্র‍য়াণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে স্মরণযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও সেমিনারের আয়োজন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। দিনব্যাপী এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ বছর প্রয়াণ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘ছুটে যেতে যেতে থমকে দাঁড়ায় একজনা'।

​কর্মসূচির অংশ হিসেবে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন চত্বর থেকে একটি স্মরণযাত্রা বের করা হয়। স্মরণযাত্রার উদ্বোধন করেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক। স্মরণযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সেলিন আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

​এরপর বেলা ১১টায় পুরাতন কলা ভবনের সেট ল্যাব কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘সেলিম আল দীন ও বাংলা নাট্যের বিঔপনিবেশিক আত্মপরিচয়’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ খান। আলোচনায় অংশ নেন একই বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার।
​
১৯তম প্রয়াণ দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মহিবুর রৌফ শৈবাল। তিনি বলেন, 'সেলিম আল দীনের নাট্য দর্শন আজকের সময়েও সমান প্রাসঙ্গিক। বিশ্বায়নের যুগে যখন স্থানীয় সংস্কৃতি নানা চ্যালেঞ্জের মুখে, তখন তাঁর দর্শন আমাদের শিকড়কে ধরে রেখে বিশ্বমানের শিল্পচর্চা করার পথ দেখায়। তিনি শিখিয়েছেন নাটক মানুষের জীবনেরই প্রতিচ্ছবি, যেখানে সমাজের সত্যকে সাহসের সঙ্গে তুলে ধরতে হয়। তাই তাঁর প্রয়াণ দিবসে শুধু স্মরণ নয়, বরং নাট্যদর্শন চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।'

​দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান