জাবিতে জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এবং ক্যাম্পাস পলিসি নেক্সাসের (সিপিএন) উদ্যোগে 'মাছের পোনা অবমুক্তকরণ উৎসব' অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে প্রায় ৪১২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আনন্দ দিঘিতে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন বলেন, 'বর্তমান সরকারের মূল দর্শন হলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না এবং কৃষি ও মৎস্য সম্পদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে।'

তিনি বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একরের বিশাল জলাশয় আমাদের মৎস্য সম্পদের এক অনন্য সম্ভাবনা, যা এতদিন যথাযথভাবে ব্যবহৃত হয়নি। এই প্রথম সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে বড় আকারের প্রায় ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যাতে এ সম্পদকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরভাবে কাজে লাগাতে পারে। আমরা লেকগুলোয়ে বড় আকারের পোনা অবমুক্ত করেছি, যাতে রাক্ষুসে মাছ এগুলো খেতে না পারে। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

অনুষ্ঠানে সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'জানিয়ে পরিযায়ী পাখি এবং জলাশয়ে মৎস্য অবমুক্ত করার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থা নেই। এটি একটি সমন্বিত ইকোসিস্টেম, যেখানে পশুপাখি ও মাছ স্বাভাবিকভাবেই সহাবস্থান করে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই মৎস্য সম্পদের মাধ্যমে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারব এবং শিক্ষার্থীদের আমিষের চাহিদাও পূরণ সম্ভব হবে।'

অনুষ্ঠানের উদ্যোক্তা ও সিপিএনের সংগঠক মেহেদী মামুন বলেন, 'ক্যাম্পাসের ১৮০ একরেরও বেশি জলাশয়কে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য মাছের জোগান নিশ্চিত করতে। একই সঙ্গে লেকগুলোর পানি দূষণমুক্ত রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করাও আমাদের লক্ষ্য।'

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন