জাবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মুশফিকুর রিজন ও মোঃ ফয়েজ হাওলাদার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুশফিকুর রিজনকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মোঃ ফয়েজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুশফিকুর রিজনকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মোঃ ফয়েজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংগঠনের সদ্য বিদায়ী সহ-সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন: মাহমুদুল হাসান আসিফ, খায়ের মাহমুদ, পিটি ইলিয়াস, মিসবাউল হক, আবিদ হাওলাদার, সৈকত, আশিকুর রহমান, ফারজানা ইসলাম মনি, তাওহিদুল ইসলাম তামিম, মোঃ মাসুম, দ্বীপক হালদার।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন: সাকিব আল হাসান, আরিফ হোসেন, জাওয়াদ বিন মিজান, তাজনীন নাহার তাম্মি, মোঃ ইরাজুল ইসলাম, নাহিদ, রায়হানুল আজম রেহান। এছাড়াও বিভিন্ন পদে মোট ৪৫ জন মনোনীত হয়েছেন।

কমিটিতে কোষাধ্যক্ষ পদে মোঃ আল মাউম সাজিদ, দপ্তর সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক সাথি আক্তার, সাহিত্য সম্পাদক আশিকুল ইসলাম রায়হান, সংস্কৃতি সম্পাদক হুমায়রা নূর সারা, ক্রীড়া সম্পাদক শাফিন আহমেদ, শিক্ষা সম্পাদক ইয়াশ হালদার পিযুষ, বিজ্ঞান সম্পাদক সেতু দাস, ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন লিমা এবং পরিবেশ সম্পাদক মনির হোসাইন মিরন নির্বাচিত হয়েছেন।

কমিটির নতুন সভাপতি মুশফিকুর রিজন বলেন, “বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের সকল শিক্ষার্থীর মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আমরা চেষ্টা করবো সবাইকে একসাথে নিয়ে কাজ করার এবং এর মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন