ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল পুনরায় বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুদ্ধবিরতির আওতা নিয়ে বিভ্রান্তি। শাহবাজ শরিফ, যিনি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন, দাবি করেছিলেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তির আওতায় লেবাননও রয়েছে। ফলে হিজবুল্লাহর ওপর হামলাও বন্ধ হওয়ার কথা ছিল।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই দাবি সরাসরি নাকচ করেছে। বুধবার লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় সমন্বিত বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলবে।

লেবাননে হামলার পর ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি শুরুর পর সকালে মাত্র দুটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল। তবে লেবাননে ইসরায়েলি হামলা শুরু হলে বাকি সব ট্যাংকারের চলাচল স্থগিত করে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরর সঙ্গে জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তেহরান সতর্ক করে জানায়, লেবাননে হামলা বন্ধ না হলে তারা শান্তিচুক্তি থেকে সরে দাঁড়িয়ে পাল্টা পদক্ষেপ নেবে।

ট্রাম্পের আলটিমেটামের পর ইরান কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছিল, এতে বিশ্ববাজারে তেলের ঊর্ধ্বমুখী দাম কিছুটা কমে। তবে প্রণালি পুনরায় বন্ধ হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে শতাধিক তেল ও গ্যাসবাহী ট্যাংকার ভারত মহাসাগরে আটকা পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান