ইসি সূত্রে জানা গেছে, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আবেদন নিয়ে শুনানি হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে পারবেন।
এর আগে শনিবার প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। সেই দিনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি এবং গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনে ইসি ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করেছে। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে নির্ধারিত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।