ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

‎শনিবার ( ১৭ মে ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।  
‎ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতির বক্তব্যে মশিউর রনি বলেন,  আমি সব সময় এই স্কুলের উন্নয়নমূলক কাজে যে কোন বিষয় স্কুলের পড়াশোনার ক্ষেত্রে স্কুলের অভিভাবকদের যে কোন সমস্যা আমরা সমাধান করব, আমাদের ভিতরে এক সময় যে বৈষম্যহীনতা ছিলো সেটা আর আমাদের এই রাবেয়া স্কুল আর বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ বৈষম্যহীন বাদে আমরা এই রাবেয়া স্কুলে চলাফেরা করবো। একজন ডাক্তারের সন্তানের এই স্কুলে যে অধিকার রয়েছে একজন রিস্কাওয়ালার শ্রমিকের সন্তানের সমপরিমাণ অধিকার এই স্কুলে থাকবে। আমি যতদিন এই স্কুলের সভাপতি দায়িত্বে থাকবো আমি এই বিষয়গুলো ততদিন অক্ষরে অক্ষরে পালন করে যাবো, আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে চাই বিশেষ করে এই স্কুলের যারা শিক্ষক তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আপনাদের ছাত্র-ছাত্রীদেরকে আপনারা যে গাইড করবেন তারা যেন স্কুল থেকে বের হবার পরেও তা মনে রাখে, তারা যেন কোন মাদকাসক্ত ছেলেদের সাথে বা বখাটে ছেলেদের সাথে চলাফেরা না করে সে বিষয়গুলো আপনারা গাইড করবেন। 
‎ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা মাদকের সংস্পর্শে যাবো না কোন খারাপ ছাত্রদের সাথে চলাফেরা করবো না মাদক যে সেবন করে সে কখনো ভালো হতে পারে না, একজন মাদক সেবী সে কখনো ডাক্তার হতে পারবে না একজন ইঞ্জিনিয়ার হতে পারবে না সেজন্য মাদক সেবীদের থেকে আমাদের দূরে থাকতে হবে কখনোই মাদকের সংস্পর্শে যাওয়া যাবে না।
‎রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান এর  সাভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিসেস শরীফা মজিদ, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির  সভাপতি মশিউর রহমান রনি, মোহাম্মদ আব্দুস সোবহান, মোহাম্মদ কামরুজ্জামান, মাহবুবা জামান, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিসেস শরীফা মজিদ, সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। 
‎উল্লেখ্য গত ২৯ এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।  বোর্ডের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি