ইরানের পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কি কিউবা?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ভেনিজুয়েলায় সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর এবার কিউবাকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘পরবর্তী লক্ষ্য’ হিসেবে ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সৌদি আরব-এ আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, “আমি এই বিশাল সামরিক বাহিনী গঠন করেছি এবং বলেছিলাম এটি কখনো ব্যবহার করতে হবে না। তবে কখনো কখনো এর প্রয়োজন হয়—আর এরপর কিউবাই হতে যাচ্ছে পরবর্তী লক্ষ্য।” যদিও বক্তব্যের পরপরই তিনি সাংবাদিকদের উদ্দেশে মন্তব্যটি গুরুত্ব না দিতে অনুরোধ করেন।

ট্রাম্পের এমন মন্তব্য এমন সময়ে এসেছে, যখন কিউবা-কে ঘিরে ওয়াশিংটনের চাপ ক্রমাগত বাড়ছে। এর প্রতিক্রিয়ায় কিউবা তাদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করার ঘোষণা দিয়েছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও এক সাক্ষাৎকারে জানান, সম্ভাব্য মার্কিন আগ্রাসনের আশঙ্কায় কিউবার সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে।

তিনি বলেন, “বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আমরা যদি নিষ্ক্রিয় থাকি, তবে তা হবে বোকামি। তাই আমাদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কিউবার মতো একটি প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কেন সামরিক পদক্ষেপ নিতে চাইবে, যার কোনো যৌক্তিক ভিত্তি নেই।

এদিকে, কিউবার অভ্যন্তরীণ সংকট নিয়ে কঠোর মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কিউবার বর্তমান নেতৃত্ব বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকট মোকাবিলায় ব্যর্থ। তার মতে, দেশটির অর্থনীতি কার্যত অচল হয়ে পড়েছে এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে এর সংস্কার সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্যকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ অতীতে ইরান ও ভেনিজুয়েলা-র ক্ষেত্রেও তিনি একই ধরনের কঠোর অবস্থান নিয়েছিলেন। ফলে কিউবার ওপর নতুন করে নিষেধাজ্ঞা কিংবা সামরিক চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রায় ৬৫ বছর ধরে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে বৈরী সম্পর্ক বিদ্যমান। তবে ট্রাম্প প্রশাসনের সময় সেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে ক্যারিবীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এ অবস্থায় কিউবা সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সম্ভাব্য যেকোনো বহিঃশত্রুর মোকাবিলায় জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন