ইরানের বিরুদ্ধে আর লড়াই চালাতে চাইছে না যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সংকুচিত করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্বব্যাপী তেলের সরবরাহ সংকট মোকাবিলায় দেশটি ইরানি তেল চালানের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে।

শুক্রবার (২০ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এ লিখেন, 'আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তাই মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টা গুটিয়ে নেওয়ার কথা ভাবছি।'

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হওয়া সংঘাতের দ্রুত সমাপ্তির ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে তার এই মন্তব্য।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে জানান, প্রেসিডেন্ট ও পেন্টাগন পূর্বেই অনুমান করেছিল এই মিশন সম্পন্ন হতে আনুমানিক ৪–৬ সপ্তাহ সময় লাগবে।

এদিকে, তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সরবরাহ ঘাটতির উদ্বেগের প্রেক্ষাপটে মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা করেছে, জাহাজে বোঝাই ইরানি অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শত্রুদের ওপর চরম আঘাত হানার দাবি করেছেন। এর প্রতিক্রিয়ায় ইরান সৌদি আরব ও ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর প্রেক্ষিতে শনিবার (২১ মার্চ) ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

এছাড়া ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, 'ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়।'

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান