ইরান পারমাণবিক পুনর্গঠনের চেষ্টা করেনি: তুলসী গ্যাবার্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়নি।

বুধবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে দেওয়া লিখিত সাক্ষ্যে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে যায়। এরপর থেকে তেহরান সেই সক্ষমতা পুনরুদ্ধারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানান তিনি।

গ্যাবার্ডের এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাই সামরিক অভিযানের মূল কারণ।

শুনানির সময় বিতর্কের সৃষ্টি হয়, যখন দেখা যায় গ্যাবার্ড তাঁর মৌখিক বক্তব্যে লিখিত সাক্ষ্যের গুরুত্বপূর্ণ এই অংশটি উল্লেখ করেননি। এ বিষয়ে প্রশ্ন তোলেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ারনার। জবাবে গ্যাবার্ড সময়ের সীমাবদ্ধতার কথা বললেও উক্ত মূল্যায়ন অস্বীকার করেননি।

তবে ওয়ার্নার অভিযোগ করেন, ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক অংশগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল, ইরান একটি ‘আসন্ন পারমাণবিক হুমকি’ হয়ে উঠেছিল, যা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইনের ভিত্তিতে সামরিক হামলার যৌক্তিকতা তৈরি করে।

এদিকে, ইরান যুদ্ধকে ঘিরে ট্রাম্প প্রশাসনের ভেতরেও অসন্তোষ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সম্প্রতি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না এবং ট্রাম্প তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বিরোধিতা করেছেন।

আন্তর্জাতিক মহল থেকেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা উঠে এসেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান সম্ভব ছিল।

তবে হোয়াইট হাউস দাবি করেছে, সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও গ্যাবার্ড কিছুটা সংযত অবস্থান নিয়ে বলেন, দেশটির শীর্ষ পর্যায়ের নেতা আলি খামেনি সহ উচ্চপর্যায়ের নেতৃত্ব নিহত হলেও শাসনব্যবস্থা এখনও টিকে আছে।

তিনি সতর্ক করে বলেন, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো এখনও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানার সক্ষমতা রাখে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান শাসনব্যবস্থা টিকে থাকলে আগামী কয়েক বছরে ইরান পুনরায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করতে পারে।

সার্বিকভাবে, ইরান যুদ্ধকে ঘিরে প্রশাসনের ভেতরে ও বাইরে পরস্পরবিরোধী অবস্থান ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ