এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, 'আমরা কাজটি শেষ করার পথে রয়েছি। সম্ভবত দুই সপ্তাহের মধ্যে এটি শেষ হবে, তবে পুরোপুরি সম্পন্ন করতে আরও কিছু সময় লাগতে পারে।'
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়। তবে তিনি ইঙ্গিত দেন, এর আগে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'ইরান চুক্তিতে না এলেও যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে আসবে না। চুক্তি মানা ইরানের জন্য বাধ্যতামূলক নয়, তবে যুক্তরাষ্ট্র চাইলে কোনো চুক্তি ছাড়াই এই সংঘাতের ইতি টানতে সক্ষম।'
সূত্র: বিবিসি