আন্তর্জাতিক
টানা বৃষ্টিতে গাজায় বন্যা: ডুবে গেছে অসংখ্য তাঁবু, বিপাকে বাস্তুচ্যুতরা
গাজায় টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ফলে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাফাহর ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ভারী বর্ষণের কারণে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তারা সহায়তার জন্য ফোন করছেন। অনেক পরিবার তাবুর ভিতরেই আটকা পড়ে রয়েছেন।
ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ফের ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠলো দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানো থেকে ২৯ কিলোমিটার দক্ষিণে এবং এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ২টা ১১ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)। এ তথ্য জানায় খালিজ টাইমস।
ভিক্ষাবৃত্তির জন্য বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের অধিক পাকিস্তানিকে
ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এ তথ্য জানিয়েছে। ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এ তথ্য জানিয়েছে।
হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে আগুনে মৃত বেড়ে ৫৫, গ্রেফতার ৩
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল ভবনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরা অনেকে, তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তের অংশ হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
চীনে ট্রেনের ধাক্কায় নিহত ১১ রেলশ্রমিক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন শ্রমিক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কুনমিংয়ের লাওয়াং টাউন স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভূমিকম্প শনাক্তকরণে ব্যবহৃত সিসমিক ইক্যুইপমেন্ট পরীক্ষা চলাকালে আকস্মিকভাবে একটি ট্রেন তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
হাসনাতকে মাথায় নয়, ঘাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্ণেল অজয়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার পরবর্তী লক্ষ্য হিসেবে হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকিমূলক টুইট করেছেন ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল (অব.) অজয় কে রায়না। তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক ও প্রায় ৩০টি বইয়ের লেখক হিসেবেও পরিচিত। টুইটে কোথায় গুলি করা উচিত, তা নিয়েও নির্দিষ্ট মন্তব্য করা হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মাদুরোকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ভেনেজুয়েলার পাশে চীন-রাশিয়া
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আবারও কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সরে দাঁড়ানো। অন্যথায়। কোন শক্ত অবস্থান’ নেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দেন।
দিল্লিতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় দিল্লি পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। করমর্দন, আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতা একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।
শ্রীলঙ্কায় বন্যা–ভূমিধসে ৪০ জনের মৃত্যু
ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১০ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) তথ্যের ভিত্তিতে এএফপি এ প্রতিবেদন প্রকাশ করে।
আরএসএফ তিন দিনে ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে: দারফুর গভর্নর
উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার দখলের মাত্র তিন দিনের মধ্যে পরামিলিটারী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছেন দারফুরের গভর্নর মিন্নি আরকো মিনাওই। শনিবার (২১ নভ্ম্বের) মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। মিনাওইর দাবি করা হত্যার সংখ্যাটি পূর্বের অনুমানের চেয়ে কয়েকগুণ বেশি। এর আগে, সরকারি কর্মকর্তা ও মানবিক সংস্থাগুলো ২,৫০০ নাগরিকের মৃত্যুর অনুমান করেছিল।
ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ‘রুশ ইচ্ছাপত্র’ নয় : যুক্তরাষ্ট্র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্পের ২৮দফা পরিকল্পনা রাশিয়ার কোনো ইচ্ছাপত্র নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর এএফপি। শনিবার (২২ নভেম্বর) একদল মার্কিন সিনেটরের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে এই দাবি করেন তারা।