ইন্ডিয়া টুডের প্রতিবেদন/ তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান–এর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। দলের একাধিক সূত্রের বরাত দিয়ে শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–তে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বিএনপি।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঢাকায় অনুষ্ঠেয় শপথ গ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। প্রত্যাশা করা হচ্ছে, আমন্ত্রিত গুরুত্বপূর্ণ অতিথিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন।

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি প্রধানের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে মোদি লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উভয় দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন।

সূত্রগুলো জানায়, বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আঞ্চলিক সব রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ভাবছে, যাতে এই আয়োজনকে কূটনৈতিক সংযোগের একটি কার্যকর মঞ্চ হিসেবে ব্যবহার করা যায়।

যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয় এবং তা গৃহীত হয়, তাহলে ঢাকায় মোদির উপস্থিতিকে নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ কিংবা কোনো বিদেশি নেতার উপস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, চলতি সপ্তাহের শুরুতেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান