ঈদসামগ্রী বিতরণে জামায়াতের পোস্ট নিয়ে উদ্বেগ চীনা দূতাবাসের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস মঙ্গলবার ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের মধ্যে এক হাজারের বেশি মানুষকে ঈদসামগ্রী বিতরণ করেছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তবে এই অনুদান বিতরণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রকাশিত জামায়াতের কিছু পোস্ট নিয়ে চীনা দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দূতাবাস জানায়, সামাজিক মাধ্যমে কিছু কনটেন্ট বাস্তবতার সঙ্গে মিলছে না। তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতি পুনর্ব্যক্ত করেছে এবং জোর দিয়ে জানিয়েছে, চীন নির্বাচিত সরকারের নির্বিঘ্নে দেশ পরিচালনায় সমর্থন প্রদান করে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

বিতর্কের সূত্রপাত হয় জামায়াতে ইসলামী দলের একটি ফেসবুক পোস্ট থেকে। বিকেল ৪টা ৪ মিনিটে জামায়াত জানায়, মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। পরে রাত ১০টা ৩৪ মিনিটে আরও একটি পোস্টে জানানো হয়, চায়না এম্বাসি’র উদ্যোগে ঢাকা-১৫ আসনের জনসাধারণের জন্য ফুডপ্যাক বিতরণ করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন আমির শফিকুর রহমান ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা দূতাবাসও একই দিনে বিকেল ৪টা ৩০ মিনিটে তাদের ভেরিফায়েড পেজে জানিয়েছে, ঈদুল ফিতরের খাদ্যসামগ্রী বিতরণের এই উদ্যোগটি বাংলাদেশের বাসিন্দাদের প্রতি চীনের আন্তরিকতা ও সমর্থন প্রকাশের অংশ।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'চীন ও বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদার। ঈদুল ফিতর হলো কৃতজ্ঞতা প্রকাশ এবং আশীর্বাদ বিনিময়ের সময়। এই দানের মাধ্যমে চীন বাসিন্দাদের প্রতি উষ্ণতা ও সমর্থন জানাতে চায়।'

জামায়াতের আমির শফিকুর রহমানও এই উদার দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, 'এসব খাদ্যসামগ্রী বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন এবং দুই দেশের আন্তঃদলীয় সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

এ ধরনের যৌথ কার্যক্রম এর আগে গত বছর গাজীপুরে কম্বল বিতরণের সময়ও অনুষ্ঠিত হয়েছে, যেখানে জামায়াতের আমির ও চীনা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু