ঈদের আগেই পৌঁছে যাবে ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সম্মানি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঈদুল ফিতরের আগেই দেশের মসজিদগুলোর ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, 'প্রথমবারের মতো আজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনটির শুরুতে তিনি বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উপায় নিয়ে প্রাথমিক আলোচনা করেন।'

তিনি জানান, নির্বাচনের সময় ইমাম-খতিব-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুর জন্য মাসিক সম্মানি ও উৎসব ভাতা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে তা বিস্তৃত করা হবে।

উপদেষ্টা আরও বলেন, 'কর্মসংস্থান সৃষ্টি বিএনপির অন্যতম বড় অঙ্গীকার। সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ বাড়ানো, পাশাপাশি বিদেশে জনশক্তি রপ্তানির জন্য দক্ষ ও যোগ্য জনবল গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সচিব ও মন্ত্রীরা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন।'

দ্রুততম সময়ে জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার