ইবিতে গালিবের গজল: বাসনার দ্বিতীয় পদক্ষেপ সেমিনার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'মির্জা গালিবের গজল: বাসনার দ্বিতীয় পদক্ষেপ' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে এ আয়েজন করেন।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: মনজুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মো: রাশিদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে ছিলেন লেখক ও গবেষক জাভেদ হুসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।

প্রধান আলোচকের বক্তব্যে জাভেদ হুসেন বলেন, 'আজকের এই যুগে, যেখানে মানুষ জ্ঞানচর্চা থেকে বিমুখ, সেখানে আপনাদের এই উপস্থিতি দেখে আমারও গালিবের মতোই মনে হচ্ছে—আপনারা কি সত্যিই গালিবকে শুনতে এসেছেন ? এত শ্রোতা দেখে মনে হচ্ছে, এ যেন এক অবিশ্বাস্য দৃশ্য! প্রাচ্যের কবিতায় নির্জনতাই হলো প্রেম প্রমাণের একমাত্র উপায়। মির্জা গালিব বলেছিলেন, 'সে কি আমার ঘরে? বিশ্বাস হয় না! সে এলে তো এ ঘর আমার থাকে না, আর এটা আমার ঘর হলে সে এখানে আসতে পারে না।'

তিনি আরও বলেন, 'গালিবকে বুঝতে হলে তাঁর শব্দ ও অনুভূতিকে নিজের চৈতন্যে ধারণ করতে হবে। তিনি তাঁর প্রেমাস্পদকে 'মূর্তি' বা 'কাফের' বলেছেন—যে দেখতে অপরূপ কিন্তু যার হৃদয়ে দয়া নেই। গালিবের আক্ষেপ ছিল গভীর। তিনি স্রষ্টাকে প্রশ্ন করেছিলেন—'হে খোদা, এত দুঃখ যখন দিলে, তখন তা সইবার জন্য আমাকে আরো কয়েকটা হৃদয় দিলে না কেন? এই একটা মনে এত দুঃখ কি রাখা যায়?'তিনি বিশ্বাস করতেন, সম্পর্কের নাম যা-ই হোক, তা টিকে থাকুক। তাই বলেছিলেন, "প্রেম না থাক, অন্তত শত্রুতাটা থাকুক।" আর পরিশেষে গালিব আমাদের এক চরম সত্য শুনিয়েছেন। 'দুঃখ যখন সব সীমা অতিক্রম করে, তখন দুঃখই দুঃখের ঔষধ হয়ে যায়।'

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'মির্জা গালিব এমন একজন কবি যিনি একই সাথে প্রেমের কবিতা, গজল এবং কাওয়ালী রচনা করেছেন। এসময় তিনি মির্জা গালিবের একটা কবিতার উক্তি টেনে বলেন, মোহাম্মাদ আরবী অক্ষরের বর্ণনা দিয়ে জীবনের মানে বুঝিয়েছেন এবং মির্জা গালিব তার প্রিয়সীকে নিয়ে বলেছেন, তুমি আমাকে কাঁদতে দেখনি, কাঁদতে দেখেছে আমার খোদা আর তুমি শুধু আমাকে হাসতে দেখেছে।'

সদ্য সংবাদ/এস.এম. শারীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর